প্রশ্নফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি
এপ্রিল ২৬, ২০২৬, ০২:০৪ পিএম
এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ফাঁসের খবরকে সম্পূর্ণ ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৬ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা...