এগিয়ে আনা হলো বিপিএলের ফাইনাল
জানুয়ারি ১৯, ২০২৬, ১২:৩৮ পিএম
বিপিএলের ফাইনালের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুর স্টডিয়ামে সন্ধ্যা ৭টায় হওয়ার কথা ছিল ফাইনাল। এখন এক ঘণ্টা এগিয়ে সন্ধ্যা ৬টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।
এ ছাড়া প্লে-অফের অন্য তিন ম্যাচ, অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, দ্বিতীয় কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচের জন্য বরাদ্দ করা রিজার্ভ ডেও বাতিল...