ব্রয়লার মুরগি কি মাকরুহ? ইসলাম কী বলে
জুলাই ১৪, ২০২৬, ০৮:৪৯ পিএম
বাংলাদেশে আমিষের অন্যতম প্রধান উৎস ব্রয়লার মুরগি। তবে দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে—ব্রয়লার মুরগি কি মাকরুহ? অনেকেই মনে করেন, খামারের মুরগিকে অপবিত্র খাদ্য খাওয়ানো হয়, তাই এর গোশত খাওয়া ইসলামসম্মত নয়। তবে কোরআন, সুন্নাহ ও ইসলামি ফিকহের আলোকে বিষয়টি ভিন্ন।
ইসলামি শরিয়তের মূলনীতি হলো, কোনো...