ভূমিকম্পে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের পিলারের ব্লকে ফাটল
নভেম্বর ২২, ২০২৫, ০৮:২৫ পিএম
ভূমিকম্পে নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের পিলারের ব্লকে ফাটল দেখা দিয়েছে। শুক্রবারের ভূমিকম্পে এই ফাটলের ঘটনা ঘটলেও শনিবার বিষয়টি জানাজানি হলে ফতুল্লার কাশিপুর মুন্সিবাড়ি এলাকার স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ফ্লাইওভারের ৭৪, ৭৫ ও ৭৭ নম্বর পিলারের ব্লকে ফাটল দেখে এলাকাবাসী প্রশাসনকে জানায়।
এলাকাবাসীরা জানায়, ভূমিকম্পের আগে পিলার স্বাভাবিক ছিল।...