জাতীয় নির্বাচন : সম্ভাবনার পথে প্রিয় বাংলাদেশ
জানুয়ারি ১, ২০২৬, ১০:২১ পিএম
নতুন বছর কেবল ক্যালেন্ডারের পাতা উল্টানো নয়; বরং এটি একটি জাতির মনস্তত্ত্ব, প্রত্যাশা ও ভবিষ্যৎ কল্পনার পুনর্গঠন বলে আমি মনে করি। বাংলাদেশ এমন এক সময়ে ২০২৬ সালে পা রাখছে, যখন পেছনে ফেলে আসা বছরগুলো ছিল সংকট, অস্থিরতা ও আত্মজিজ্ঞাসায় ভরা। রাজনীতি, অর্থনীতি ও সমাজ—এই তিন ক্ষেত্রেই চাপের মুখে ছিল দেশ।...