লালমোহনে ছয় পা নিয়ে বিরল বাছুরের জন্ম
ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৪:৩১ পিএম
ভোলার লালমোহনে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্বচর উমেদ গ্রামের ডা. আজাহার উদ্দীন রোডের পূর্ব মাথাসংলগ্ন সৌদি আরব প্রবাসী মো. মনিরের বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়।
জন্মের পর দেখা যায়, বাছুরটির স্বাভাবিক চারটি পায়ের পাশাপাশি ঘাড়ের কাছে আরও দুটি...