সেই মাসদার হোসেনের আইনজীবী সনদ সাময়িক স্থগিত
এপ্রিল ১৬, ২০২৬, ০২:৫৮ পিএম
সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসদার হোসেনের আইন পেশার সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। একইসঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংস্থাটি। বার কাউন্সিলের এক জরুরি সভায় ‘সর্বসম্মতিক্রমে’ এই সিদ্ধান্ত হয়েছে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাসদার হোসেন মামলার জন্য খ্যাত এই সাবেক বিচারকের বিরুদ্ধে এক...