গুলশানে বাড়ি দখলের অভিযোগে পুলিশ কর্মকর্তা মাসুদকে বদলি
মার্চ ২৫, ২০২৬, ০৪:০৫ পিএম
ঈদের ছুটির সময় রাজধানীর গুলশান এলাকায় একটি বাড়ি দখলের অভিযোগে সমালোচনার মুখে পড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) আলী আহম্মেদ মাসুদকে বদলি করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানা যায়।
অভিযোগ অনুযায়ী, ঈদের ছুটিতে বাড়িটি ফাঁকা থাকার সুযোগ...