নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপের ঐতিহাসিক জার্সি
জুন ২, ২০২৬, ১১:৩২ পিএম
১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা ব্রাজিল কিংবদন্তি পেলের ঐতিহাসিক নীল জার্সিটি নিলামে উঠতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী স্মারকগুলোর একটি হয়ে উঠতে পারে।
মাত্র ১৭ বছর বয়সে সুইডেনের বিপক্ষে ফাইনালে জোড়া গোল করে ব্রাজিলকে ৫-২ ব্যবধানে জয় এনে দেন পেলে। সেই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে...