আজ শুভ বুদ্ধপূর্ণিমা
মে ১, ২০২৬, ০৯:১২ এএম
আজ শুভ বুদ্ধপূর্ণিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ও পবিত্র ধর্মীয় উৎসব। বিশ্বজুড়ে গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত এ দিনটি বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে বিশেষ তাৎপর্য বহন করে। এ তিনটি ঘটনা হলো তার জন্ম, বোধিলাভ এবং...