বাংলাদেশ–ভুটান ট্রানশিপমেন্ট পরীক্ষার প্রথম চালানই থমকে গেল
নভেম্বর ৩০, ২০২৫, ০৪:০৬ এএম
সড়কপথ ব্যবহার করে ভুটানে ট্রানশিপমেন্ট পণ্য পাঠাতে ভারতের অনুমতি না মেলায় থাইল্যান্ড থেকে সমুদ্রপথে আসা প্রথম চালানটি গত দুই দিন ধরে বুড়িমারী বন্দরের ইয়ার্ডেই অবস্থান করছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, থাইল্যান্ডের ব্যাংককের ‘আবিত ট্রেডিং কোম্পানি লিমিটেড’ গত ৮ সেপ্টেম্বর ফল, জুস, জেলি, শুকনো ফল, লিচু–স্বাদের ক্যান্ডি ও শ্যাম্পুসহ ছয় ধরনের পণ্য...