ব্রডব্যান্ড ইন্টারনেটে নতুন ট্যারিফ: সাশ্রয়ী দামে মিলবে উচ্চগতি
এপ্রিল ২৯, ২০২৬, ০১:০৪ পিএম
সাশ্রয়ী মূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ব্রডব্যান্ড ইন্টারনেটের নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সোমবার (২৭ এপ্রিল) সংস্থাটির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন ট্যারিফ পরিকল্পনা চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড সেবাকে আরও সহজলভ্য করতে বিটিআরসি ‘এক দেশ,...