গ্রেপ্তারের পর ছাড়া পেলেন ব্রিটনি স্পিয়ার্স
মার্চ ৬, ২০২৬, ১২:৫৪ পিএম
অভিযোগ স্পষ্ট না থাকায় গ্রেপ্তারের এক দিনের মাথায় মুক্তি পেয়েছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে স্থানীয় সময় বুধবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাকে এক রাত কারাগারে কাটাতে হয়েছে।
স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেপ্তারের পরদিন ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল পুলিশ ব্রিটনির বিরুদ্ধে মামলা করে। তবে ভেনচুরা...