বাসভাড়া বৃদ্ধি করেছে সরকার, কোন রুটে কত?
এপ্রিল ২৩, ২০২৬, ০৮:৩৮ পিএম
ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া নতুন করে নির্ধারণ করেছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এর আওতায় প্রদত্ত ক্ষমতা অনুযায়ী এই ভাড়া পুনর্নির্ধারণ...