জলাতঙ্কের টিকার তীব্র সংকট, আতঙ্কে জেলাবাসী
জানুয়ারি ৮, ২০২৬, ০৬:২৮ পিএম
খুলনার সদর হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ ৯টি উপজেলার কোনো সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সেই মিলছে না জলাতঙ্কের প্রতিষেধক ভ্যাকসিন। গত কয়েক সপ্তাহ ধরে চলা এই সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন কুকুর, বিড়াল বা শিয়ালের কামড়ে আক্রান্ত রোগীরা।
সরকারি হাসপাতালের পাশাপাশি স্থানীয় ফার্মেসিগুলোতেও মিলছে না এই জীবনরক্ষাকারী ভ্যাকসিন, যা পুরো জেলায় এক ভীতিকর পরিস্থিতির...