দেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলেছে: শারমীন এস মুরশিদ
নভেম্বর ২৪, ২০২৫, ০১:০৭ পিএম
দেশে নারীর প্রতি সহিংসতা কমেনি, বরং বেড়েই চলেছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শারমীন এস মুরশিদ বলেন, রাজনৈতিক শাসকরা তাদের নানা রাজনৈতিক স্বার্থে মেয়েদের ওপর জুলুম করে। যেমন- জমি যদি দখল করতে...