ময়মনসিংহে ১ লাখ ৬৫ হাজার ৭৫০ শিশুকে দেওয়া হবে হামের টিকা
এপ্রিল ১২, ২০২৬, ০৬:১৬ পিএম
ময়মনসিংহ সিটি করপোরেশনসহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশুর মাঝে হামের টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১২ এপ্রিল) সকালে হামের প্রাদুর্ভাব রুখতে সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।
উদ্বোধন শেষে তিনি বলেন, ‘হামের টিকা পেতে কাউকে ভোগান্তি পোহাতে...