যশোর সদর হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে পকেট ভরছে দালাল চক্র
মার্চ ৩, ২০২৬, ০৫:১৩ পিএম
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম্য কমছেই না। সরকারি হাসপাতাল থেকে ৫০ শতাংশ কমিশনে রোগী ভাগিয়ে পকেট ভরছেন দালালরা। বিগত দিনে প্রতারণার অভিযোগে একাধিক দালাল আটক হলেও তারা ছাড়া পেয়ে আবারও ধান্দায় নেমে পড়ছেন। দালালের খপ্পরে পড়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা করাতে গিয়ে অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে।...