‘চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে’
মার্চ ২৯, ২০২৬, ০৬:৪৬ পিএম
আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হবে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
রোববার (২৯ মার্চ) সংসদে চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলামের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, এই উদ্যোগটি ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহারের অংশ।
তিনি বলেন, প্রাথমিকভাবে সাতটি খেলাধুলা দিয়ে এই কর্মসূচি শুরু...