সুরের মূর্ছনায় রমনা বটমূল, গানে গানে নতুন বছরকে বরণ
এপ্রিল ১৪, ২০২৬, ০৭:৩৮ এএম
রাজধানীর রমনা বটমূলে শুরু হয়েছে ছায়ানটের ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান। ভোরের প্রথম আলো ফুটতেই সংগীত, আবৃত্তি আর সম্মিলিত পরিবেশনার মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন সংস্কৃতিপ্রেমীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় এবারের আয়োজন। এ বছরের বর্ষবরণের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা...