নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার প্রধান নির্বাচনি কার্যালয় উদ্বোধন
জানুয়ারি ২৩, ২০২৬, ০৪:১৪ পিএম
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার প্রধান নির্বাচনি কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নবীগঞ্জ শহরের শেরপুর রোডে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এই কার্যালয়ের উদ্বোধন করেন ড. রেজা কিবরিয়া। এ সময় উপস্থিত...