শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড
ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৭:০৪ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় শাশুড়ি হত্যা মামলায় মেয়ের জামাই নাজমুল হোসেন হীরাকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাজমুল হোসেন হিরা ফতুল্লা দেওভোগ মাদ্রাসা নগর এলাকার মৃত মনা মুন্সীর ছেলে।
নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান,...