১৫ বছর ধরে শিকলবন্দি ২৪ বছর বয়সি মিতু
এপ্রিল ২২, ২০২৬, ০৯:৩৪ পিএম
সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রাম। এই গ্রামের মোড়ল পাড়ায় গত ১৫ বছর ধরে পায়ে শিকল ও বেড়ি পরা অবস্থায় দিন কাটছে ২৪ বছর বয়সি মিতুর। অভাবের তাড়নায় উন্নত চিকিৎসা করাতে না পেরে ‘নিরাপত্তার’ অজুহাতে মিতুর পরিবার তাকে এই অমানবিক অবস্থায় বন্দি করে রেখেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর...