৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬ : শুভেন্দু
জুন ৮, ২০২৬, ১২:৫৩ পিএম
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, হোল্ডিং সেন্টারগুলোতে থাকা ৪৮০০ জনকে ইতোমধ্যেই বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। এ ছাড়া পুশব্যাকের অপেক্ষায় আছেন আরও ৮৩৬ জন।
রোববার (৭ জুন) কলকাতায় আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেন, ‘সিএএ-এর আওতায় যারা পড়েননি, এমন অনুপ্রবেশকারীদের ডিপোর্ট...