৬৮ হাজার শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি আসছে
জানুয়ারি ৩, ২০২৬, ০১:৪০ পিএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য সপ্তম গণবিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। প্রাথমিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ে ৬৮ হাজার শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে।
এনটিআরসিএর প্রশাসন বিভাগের এক কর্মকর্তা জানান, চাহিদাপত্র মন্ত্রণালয়ে পাঠানোর পর তা যাচাই-বাছাই শেষে অনুমোদন মিললে গণবিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ধাপ শুরু হবে। এতে...