বরগুনার ‘সবজি গ্রামে’ শিম চাষিদের নিঃশব্দ আর্তনাদ
জানুয়ারি ৮, ২০২৬, ০৬:৪৮ পিএম
একসময় যে গ্রাম পরিচিত ছিল সবুজ শিমের রাজ্য হিসেবে, আজ সেখানে শুধুই হলুদ পাতার দীর্ঘশ্বাস। বরগুনার তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের সওদাগরপাড়া গ্রাম, যাকে সবাই চিনত ‘সবজি গ্রাম’ নামে, এখন যেন নিঃশব্দ বিপর্যয়ের প্রতীক।
মাঠজুড়ে সারি সারি শিম গাছ। কিন্তু গাছে নেই প্রাণের ছোঁয়া। পাতা, ফুল ও শিম সবই হলুদ হয়ে ঝুলে...