গাজীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ
নভেম্বর ১৬, ২০২৫, ১২:৪২ পিএম
গাজীপুরের শ্রীপুরের বারতোপা বাজারের গ্রামীণ ব্যাংকের মাওনা-শ্রীপুর শাখায় রাত সোয়া দুইটায় দুটি পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের সাইনবোর্ড পুড়ে গেলেও আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ব্যাংকের এরিয়া ম্যানেজার মোঃ আব্দুর রাজ্জাক জানান, প্রতিদিনের কাজ শেষে ব্যাংকের ভেতরে ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা ঘুমিয়ে থাকেন। রাত সোয়া দুইটার দিকে বিকট শব্দে ঘুম ভেঙে...