ময়মনসিংহে সাপে কেটে গৃহবধূ, বজ্রপাতে কিশোরের মৃত্যু
জুন ৪, ২০২৬, ০৯:০৯ এএম
ময়মনসিংহের ধোবাউড়ায় বজ্রপাতে এক হাজং কিশোর এবং গফরগাঁওয়ে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন— ধোবাউড়া উপজেলার লাঙ্গলজোড়া গ্রামের অশিল হাজংয়ের ছেলে অর্গ হাজং (১৭) এবং গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের বলদী গ্রামের খায়রুল ইসলামের স্ত্রী আরিফা ইসলাম (৪২)।
বুধবার (৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ধোবাউড়া উপজেলার উত্তর লাঙ্গলজোড়া এলাকায় বজ্রপাতে...