মার্কিন সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ নিল সিরিয়া
ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৪:২১ পিএম
মার্কিন সৈন্যদের কাছ থেকে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আল-শাদ্দাদি সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। জর্ডান-ইরাক সীমান্ত লাগোয়া একটি স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার কয়েক দিন পর রোববার (১৫ ফেব্রুয়ারি) মার্কিন বাহিনীর কাছ থেকে ওই ঘাঁটি বুঝে নিয়েছে সিরিয়ার সৈন্যরা।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিরিয়ার আরব...