সায়েন্স ল্যাব অবরোধ
জানুয়ারি ১৪, ২০২৬, ০১:২৭ পিএম
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে এসে তারা সড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন।
এতে সায়েন্স ল্যাব, নিউমার্কেট, আজিমপুর ও ধানমন্ডিসংলগ্ন এলাকায় যান চলাচল...