কাঁচি নয়, বেলচা-ইস্ত্রি দিয়ে চুল কাটেন চিফ সাফ্রো
জানুয়ারি ১, ২০২৬, ০৮:১২ পিএম
সেলুনের দেওয়ালে সাজানো ধারালো বেলচা, কাপড় ইস্ত্রি করার মেশিন (আয়রন), বড় বড় ঘাস কাটার কাঁচি আর রেঞ্জ। প্রথম দেখায় মনে হতে পারে, এটি কোনো লোহা-লক্কড়ের দোকান। কিন্তু কেনিয়ার কিয়াম্বু এলাকার এই ঝুপড়িঘরে মানুষ ভিড় করছেন সম্পূর্ণ ভিন্ন এক কারণে—চুল কাটাতে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা এপির (অ্যাসোসিয়েটেড প্রেস) এক প্রতিবেদনে এসব তথ্য...