জামায়াতকে ভোট দিলে আমার মৃতদেহ পাবেন: বিএনপির প্রার্থী
নভেম্বর ২৮, ২০২৫, ০৮:৪১ পিএম
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, “যারা আমাকে ‘ফজা পাগলা’ উপাধি দিয়েছে, তারা হলো স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী জামায়াত। আপনারা যদি তাদের ভোট দেন, তাহলে আমার মৃতদেহ পাবেন।”
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব...