তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
জানুয়ারি ৪, ২০২৬, ১১:৪৪ এএম
সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড়, খামারবাড়ি, বিজয় সরণি ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট ও ভোগান্তি সৃষ্টি হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশ শিক্ষার্থী ফার্মগেট মোড়সহ আশপাশের...