বাশারকে প্রধান করে নতুন নির্বাচক প্যানেল ঘোষণা বিসিবির
মার্চ ২৩, ২০২৬, ০৭:৫৪ পিএম
সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে প্রধান করে নতুন জাতীয় নির্বাচক প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (২৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।
৫৩ বছর বয়সি বাশার একজন অভিজ্ঞ নির্বাচক। তিনি ইতিমধ্যে বাংলাদেশ পুরুষ ও নারী দলের জন্য নির্বাচক হিসেবে কাজ করেছেন। খেলোয়াড় জীবনে বাশার একজন ব্যাটসম্যান ছিলেন...