মালিতে দুই গ্রামে সেনাবাহিনীর হামলা, নিহত ৩১
নভেম্বর ১৯, ২০২৫, ১২:৪৯ পিএম
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, মালির সামরিক বাহিনী ও মিত্র মিলিশিয়ারা চলতি বছরের অক্টোবর মাসে দেশের মধ্যবর্তী সেগো অঞ্চলের দুটি গ্রামে হামলা চালিয়ে কমপক্ষে ৩১ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এই হামলায় কয়েকটি বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলাটি ২ অক্টোবর কামোনা গ্রামে সংঘটিত হয়, যেখানে...