হিমাগারে জায়গা নেই, আলু নিয়ে বিপাকে কৃষক
এপ্রিল ৫, ২০২৬, ১২:১৯ পিএম
দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র হিমাগার ফুলবাড়ী কোল্ড স্টোরেজ। এখানে আলু সংরক্ষণের জায়গা না পেয়ে চরম বিপাকে পড়েছেন ফুলবাড়ী, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার চাষিরা। আলু সংরক্ষণ করতে না পারলে আগামী বছরে আলু চাষে বিরূপ প্রভাব পড়বে এমনটাই আশঙ্কা করছেন কৃষকরা।
হাকিমপুর উপজেলার খট্টামাধবপুর ডাঙাপাড়া গ্রামের আলু চাষি মমিনুল ইসলাম...