× UCB Sticker Card
বুধবার, ১৭ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১১:৪৩ পিএম

ইরান–আমেরিকার চুক্তির খবরে নেতানিয়াহুকে ‘পরাজিত’ আখ্যা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ১১:৪৩ পিএম

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তির খবরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘পরাজিত’ হিসেবে আখ্যায়িত করেছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিক, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবী মহলের অনেকে।

সোমবার (১৫ জুন) নেতানিয়াহুকে ইঙ্গিত করে সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন, ইরান ক্রমেই একটি আঞ্চলিক শক্তিতে পরিণত হচ্ছে।

ইসরায়েলের বেসরকারি টেলিভিশন চ্যানেল-১৩-এর প্রবীণ সংবাদিক অ্যালন বেন ডেভিড বলেন, এই সম্ভাব্য চুক্তি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের মর্যাদার জন্য বড় ধরনের আঘাত হতে পারে, যার সুদূরপ্রসারী প্রভাব পড়বে।

তিনি আরও বলেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ নির্দেশ করে, যা ভবিষ্যতে ইসরায়েলকে আরও বিচ্ছিন্ন করে ফেলতে পারে।

বেন ডেভিডের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল এতদিন এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী শক্তি ছিল। কিন্তু নতুন এই চুক্তি ইরানকে আঞ্চলিক প্রভাবশালী শক্তি হিসেবে উঠে আসার পথ করে দিচ্ছে।

তিনি দাবি করেন, চুক্তির ফলে ইরান তার জব্দ করা শত শত কোটি ডলারের সম্পদে প্রবেশাধিকার পাবে এবং অতিরিক্ত প্রায় ৩০০ বিলিয়ন ডলার আয় করতে পারে।

চ্যানেল ১৩-এর আরেক সাংবাদিকের মতে, এই অতিরিক্ত অর্থ ইরানকে লেবানন ও ইয়েমেনে তার মিত্র গোষ্ঠীগুলোকে সমর্থন জোরদার করতে সহায়তা করবে, যেগুলোকে ইসরায়েল তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করে।

এছাড়া বেন ডেভিড সতর্ক করে বলেন, ইসরায়েল এখন এমন একটি ইরানের মুখোমুখি হতে পারে, যার শাসনব্যবস্থা আরও প্রতিহিংসাপরায়ণ, প্রতিশোধস্পৃহা প্রবল এবং পারমাণবিক সক্ষমতাসম্পন্ন।

তার ভাষায়, এই চুক্তি বাস্তবায়িত হলে ইসরায়েলকে শুধু শক্তিশালী নয়, সম্ভাব্য পারমাণবিক ক্ষমতাধর ইরানের সঙ্গেও মোকাবিলা করতে হতে পারে।

Link copied!