ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

ইসরায়েলি হামলায় তেহরানের তেল শোধনাগারে ভয়াবহ আগুন

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৬, ১০:৪৪ এএম
ছবি : সংগৃহীত

ইসরায়েলি হামলায় তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি ‘জ্বালানি মজুত কেন্দ্রে’ এ হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে ইরানের রাজধানীজুড়ে আগুনের আভা ছড়িয়ে পড়ছে।

এপির প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের ইতিহাসে এই প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ হামলার জন্য ‘যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের’ (ইসরায়েল) আক্রমণকে দায়ী করেছে।

উল্লেখ্য, আক্রান্ত এই শোধনাগারটি তেহরানসহ উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে জ্বালানি সরবরাহ করে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েল দাবি করেছে, তেহরানের যেসব জায়গায় তারা হামলা চালিয়েছে, সেগুলো ইরানি শাসনগোষ্ঠী ‘বিভিন্ন সামরিক সংস্থায় জ্বালানি বিতরণের’ কাজে ব্যবহার করত।

সূত্র : দ্য গার্ডিয়ান।