× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:২৮ এএম

মানিকগঞ্জে ৯৫ বছরের মাকে হত্যা করে পুলিশ ডাকতে বলেন মেয়ে

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৫:২৮ এএম

মানিকগঞ্জে ৯৫ বছরের  মাকে হত্যা করে পুলিশ  ডাকতে বলেন মেয়ে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ৯৫ বছর বয়সি এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের মানসিক ভারসাম্যহীন এক মেয়েকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গালা ইউনিয়নের মধ্যধুসুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

নিহত রেজিয়া বেগম (৯৫) ওই গ্রামের প্রয়াত সোবহানের স্ত্রী। আটক রোকেয়া বেগম (৬০) নিহতের মেয়ে এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া এলাকার প্রয়াত মালেকের স্ত্রী। স্থানীয়দের ভাষ্য, স্বামীর মৃত্যুর পর থেকে রোকেয়া মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

ওসি আফজাল হোসেন বলেন, মঙ্গলবার সকালে ঘরে থাকা বঁটি দিয়ে রোকেয়া তার মা রেজিয়াকে কুপিয়ে হত্যা করেন। পরে বড় ভাই মোফাজ্জল হোসেনের ছেলে রাসেলকে ডেকে জানান, তার দাদিকে কুপিয়েছেন তিনি। বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা খাটের ওপর রক্তাক্ত অবস্থায় রেজিয়ার লাশ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান ওসি আফজাল। ওসি বলেন, নিহতের মেয়েকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রেজিয়ার নাতি রাসেল বলেন, ফুফু দাদিকে কুপিয়ে হত্যা করে সবাইকে ডাকাডাকি করে জানান, দাদিকে তিনি খুন করেছেন। এমনকি তিনি (ফুফু) পুলিশও ডাকতে বলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!