× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৫:৪৬ পিএম

উচ্চশিক্ষার বিভিন্ন উদ্যোগ নিয়ে ইউল্যাব এবং এসিইউ-এর মতবিনিময়

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৫:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বৃহস্পতিবার (১১ জুন) নিজস্ব ক্যাম্পাসে কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)-এর প্রতিনিধিদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে।

এসিইউ প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনটির সেক্রেটারি জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রফেসর কলিন রিওর্ডান এবং সদস্যপদ, প্রোগ্রাম ও উন্নয়ন বিভাগের দক্ষিণ এশিয়া অঞ্চলের মেম্বারশিপ এনগেজমেন্ট লিড মিস ইকিতা পোখরনা।

বৈঠকে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তূজা, পিএইচডি, উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, পিএইচডি, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ইউল্যাবের সঙ্গে এসিইউ-এর বিদ্যমান সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ একাডেমিক অংশীদারিত্ব ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষার উন্নয়নে অভিন্ন অঙ্গীকারের আলোকে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্রসমূহ চিহ্নিত করার বিষয়ে মতবিনিময় করেন।

এ প্রসঙ্গে ইউল্যাবের উপাচার্য বলেন, অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের সঙ্গে এই সম্পৃক্ততা ইউল্যাবের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা বিশ্বাস করি, এসিইউ-এর সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা আমাদের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের জন্য নতুন নতুন সুযোগ সৃষ্টি করবে এবং উচ্চশিক্ষা ও বৈশ্বিক জ্ঞান বিনিময়ে ইউল্যাবের অবদানকে আরও সমৃদ্ধ করবে।

Link copied!