× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৮:১০ পিএম

আ’লীগের ঝটিকা মিছিল, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৮:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার হারুয়া এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। পরে শনিবার (১৩ জুন) বিকেলে এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

এ ঘটনার পরপর ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩২)। তিনি মাইজবাগ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

ভিডিও’র ক্যাপশনে লেখা হয়, সারা দেশে রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসানের উদ্যোগে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের প্রতিবাদ মিছিল।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ‘সাদ্দাম হোসেনকে একটি নাশকতার মামলা আজ আদালতে সোপর্দ করা হয়েছে। গতকালের মিছিল কারা করেছে এবং তারা এ এলাকার কি না, তা পর্যালোচনা শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Link copied!