× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৯:৪৫ পিএম

বরগুনায় জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনা নিয়ে কর্মশালা

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৯:৪৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলা বরগুনাকে কেন্দ্র করে জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় দিনব্যাপী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৩ জুন) জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি (এনএপিডি)-এর উদ্যোগে এবং বরগুনা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

‘উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং করণীয়’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক ও সরকারের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার।

কর্মশালার সূচনা বক্তব্য দেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক (রিসার্চ অ্যান্ড পাবলিকেশন) ড. প্রকৌশলী মো. আ. রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম; জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা; অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল এবং সিভিল সার্জন ডা. আবুল ফাত্তাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার তানভীর তাজওয়ার।

কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিভাগের নির্বাহী প্রকৌশলী, বরগুনার সাংবাদিক সংগঠনের নেতারা এবং বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বাস্তব চ্যালেঞ্জ বিবেচনায় বরগুনাকে একটি বিশেষায়িত জেলা হিসেবে নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে বরগুনা ক্রমবর্ধমান হুমকির মুখে রয়েছে। তাই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে সমন্বিতভাবে জলবায়ু-সহনশীল উদ্যোগ গ্রহণ করতে হবে।’

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, বরগুনা দীর্ঘদিন ধরে উন্নয়ন অগ্রযাত্রা থেকে পিছিয়ে থাকা একটি জনপদ। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং জীবিকা সংকট এ জেলার মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, ‘মেগা প্রকল্পসহ যেকোনো উন্নয়ন প্রকল্প গ্রহণের আগে প্রয়োজনভিত্তিক সমীক্ষা এবং প্রকল্পের উপাদানসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা নিশ্চিত করা গেলে টেকসই উন্নয়ন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’

এ সময় তিনি বরগুনার সম্ভাবনাময় সুনীল অর্থনীতি (ব্লু ইকোনমি)ভিত্তিক উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন এবং এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মতে, উপকূলীয় অঞ্চলের বাস্তবতা বিবেচনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে বিজ্ঞানভিত্তিক ও জলবায়ু-সহনশীল উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা গেলে বরগুনাকে দুর্যোগঝুঁকি মোকাবিলায় আরও সক্ষম করে তোলা এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

Link copied!