× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৮:২১ পিএম

ডেঙ্গু মোকাবিলায় নাগরিকদের এগিয়ে আসার আহ্বান গাজীপুর জেলা প্রশাসকের

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৮:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

‘মশা মশার কাজ করছে, মানুষ হিসেবে আপনি আপনার দায়িত্ব পালন করছেন কিনা?’ ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া।

শনিবার (১৩ জুন) সকালে জেলা প্রশাসন গাজীপুর, গাজীপুর সিটি করপোরেশন, সিভিল সার্জন কার্যালয় এবং শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতামূলক র‍্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা এডিস মশার কামড়ে ছড়ায়। এ মশা সাধারণত ঘরের ভেতর বা আশপাশে জমে থাকা স্বচ্ছ ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করাই সবচেয়ে কার্যকর উপায়।

চিকিৎসা বিশেষজ্ঞরা ডেঙ্গু প্রতিরোধে ঘর ও আশপাশ পরিস্কার রাখা, ফুলের টব, টায়ার, ডাবের খোসা কিংবা অন্যান্য পাত্রে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়া, দিনের বেলায় শরীর ঢাকা পোশাক পরা, মশারি ও মশা প্রতিরোধক ব্যবহার এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, প্রতি সপ্তাহে অন্তত একটি দিন নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। আপনার আঙিনা, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা আপনারই দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে ডেঙ্গু মশা আমাদের ও আমাদের স্বজনদের জন্য ভয়াবহ হুমকি হয়ে উঠবে।

তিনি আরও বলেন, মশা জন্মাতে পারে এমন কোনো স্থানে পানি জমতে দেওয়া যাবে না। নিয়মিত ময়লা-আবর্জনা পরিস্কার করে নিজেকে এবং সমাজকে নিরাপদ রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডা. মো. আমিনুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার বেলায়েত হোসেন, উপপরিচালক (স্থানীয় সরকার) আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন।

এ ছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকরা স্বতঃস্ফূর্তভাবে এ সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন।

রূপালী বাংলাদেশ

Link copied!