বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
মার্চ ৯, ২০২৬, ০৪:৪৬ পিএম
বরগুনা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে গরু-পশু, হাঁস-মুরগি পালন, মৎস্যচাষ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক তিন মাস মেয়াদি প্রশিক্ষণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজীব নামের এক প্রশিক্ষণার্থী লিখিত অভিযোগ করেছেন।
প্রশিক্ষণার্থীদের অভিযোগ, কেন্দ্রে প্রতিদিন ৫০ জনের ক্লাস হওয়ার কথা থাকলেও সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সেখানে মাত্র ৭ জন উপস্থিত।...