ইসরায়েলের হামলায় নিহত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনের চূড়ান্ত সময়সূচি ও স্থান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে তেহরান।
শনিবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানে তার জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর দীর্ঘ পাঁচ দিনের রাষ্ট্রীয় কর্মসূচি ও শ্রদ্ধা জ্ঞাপন শেষে বৃহস্পতিবার (৯ জুলাই) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পবিত্র শহর মাশহাদে ইমাম রেজার (আ.) মাজারে তাকে দাফন করা হবে।
রাষ্ট্রীয় ঘোষণায় বলা হয়েছে, আগামী মাসে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বিশ্বনেতাদের উপস্থিতিতে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফনকার্য সম্পন্ন হবে।
উল্লেখ, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শীর্ষ নেতা হিসেবে তার দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে চলা শাসনের ইতি হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন