× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৮:৩৯ পিএম

এক মসজিদে ৫০ বছর, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৮:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় মৃধাপাড়ার বায়তুর রহমান জামে মসজিদের দীর্ঘদিনের মুয়াজ্জিন রমজান আলী ৫০ বছরের খেদমতের পর বিদায় নিয়েছেন। গতকাল শুক্রবার  রাতে মসজিদ কমিটির পক্ষ থেকে তাকে সম্মান জানিয়ে নগদ ১ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়।

১৯৭৬ সালে তিনি মসজিদটিতে মুয়াজ্জিন হিসেবে যোগদান করেন। দীর্ঘ সময় ধরে তিনি নিয়মিত আজান দেওয়া, মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, মুসল্লিদের নামাজের পরিবেশ নিশ্চিত করা সহ নানা দায়িত্ব পালন করেছেন। বয়স ও শারীরিক অসুস্থতার কারণে তার দীর্ঘ পথচলার সমাপ্তি ঘটে।

বিদায়ী মুহূর্তে মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। রমজান আলী বলেন, অনেক বছর ধরে এই মসজিদের খেদমতে ছিলাম। আমার কথা বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে আমায় ক্ষমা করবেন। শারীরিক অসুস্থতার কারণে যেতে হয়েছে। কমিটি আমাকে যে অর্থ সহায়তা দিয়েছে তাদের প্রতি রইল অকৃত্রিম ভালোবাসা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— হাফেজ মাওলানা ইব্রাহীম সাহেব (মুহতামিম), টাউন জামে মসজিদের খতিব মাওলানা  মো. মাহবুবুর রহমান, নিউমার্কেট ও শাহী জামে মসজিদের ইমাম মাওলানা  মো. বাশির আল হাদি, পাঠানপাড়ার জামে মসজিদের খতিব মাওলানা মো. আমানুল্লাহ,  মসজিদের সাধারণ সম্পাদক মো. গোলাম নবী, সহকারি সেক্রেটারী বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন, মসজিদের কোষাধ্যক্ষ  মোহাম্মদ নাবিউল ইসলাম প্রমুখ।

রূপালী বাংলাদেশ

Link copied!