× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৭:৩৯ পিএম

চট্টগ্রাম ওয়াসার ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৭:৩৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহতি কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম ওয়াসা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে।

শনিবার (১৩ জুন) নগরীর নাসিরাবাদ রিজার্ভার ও বুস্টার কেন্দ্রে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম একটি ফলজ আমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৮০ দিনের মধ্যে প্রায় ৩ হাজার ২০০টি বৃক্ষরোপণের বাধ্যবাধকতা থাকলেও সংস্থাটি আগামী দুই মাসের মধ্যেই চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন স্থাপনায় এসব বৃক্ষরোপণের কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন ও অর্থ), বাণিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, জনসংযোগ কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Link copied!