× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৭:১৭ পিএম

‘আমরা যারা সিঙ্গেল আছি, ব্রাজিল না জিতলে বিয়ে করবো না’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০৭:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপ এলেই দেশজুড়ে ছড়িয়ে পড়ে নানাবিধ উন্মাদনা। কেউ হাতে প্রিয় দলের পতাকা নিয়ে, আবার কেউ বাড়ির ছাদ কিংবা গাছে পতাকা টাঙিয়ে নিজের সমর্থন প্রকাশ করেন। বরাবরের মতো এবারও বাংলার জমিনে ফুটে উঠেছে সেই চিত্র। তবে এবারের উন্মাদনা যেন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগ থেকেই ভক্তদের মোটরসাইকেল শোভাযাত্রা ও নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে।

এবারের বিশ্বকাপকে কেন্দ্র করে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে শরীয়তপুরের একদল তরুণ। তারা ঘোষণা দিয়েছেন, ব্রাজিল নতুন করে বিশ্বকাপ না জেতা পর্যন্ত তারা বিয়ে করবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ব্রাজিলের জার্সি পরিহিত একদল তরুণ একসঙ্গে বলছেন, ‘ব্রাজিল নতুন করে বিশ্বকাপ না জেতা পর্যন্ত আমরা বিয়ে করব না।’

তাদের দাবি, এবার ব্রাজিল সমর্থকদের আশা পূরণ করবে। তাদের বিশ্বাস, এবারের বিশ্বকাপ শিরোপা জিতে ব্রাজিল আবারও বিশ্বকে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবে।

এ উন্মাদনা এখানেই থেমে নেই। শনিবার (১৩ জুন) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এক তরুণও ঘোষণা দিয়েছেন, ব্রাজিল বিশ্বকাপ না জেতা পর্যন্ত তিনি বিয়ে করবেন না।

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা অবশ্য নতুন কিছু নয়। অতীতেও মাইলের পর মাইল দীর্ঘ প্রিয় দলের পতাকা টাঙিয়ে রেকর্ড গড়েছেন সমর্থকরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে ৭২ বছর বয়সী আমজাদ হোসেন নিজের জমির একটি অংশ বিক্রি করে ৭ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ জার্মানির পতাকা তৈরি করেছেন। তার ইচ্ছা, একদিন এই বিশাল পতাকাটি জার্মানির কোনো জাদুঘরে স্থান পাবে।

Link copied!