× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:০৩ এএম

প্রকাশ্যে যুবককে গুলি অপহরণের চেষ্টা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৬:০৩ এএম

প্রকাশ্যে যুবককে গুলি  অপহরণের চেষ্টা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নে ফারুক হোসেন নামে এক যুবককে অপহরণের চেষ্টা চালিয়ে গুলি করে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে হাজীপুর ইউনিয়নের কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশের একটি চা দোকানে কয়েকজনের সঙ্গে বসেছিলেন ফারুক। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন যুবক সেখানে এসে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। ফারুক বাধা দিলে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে অপহরণে ব্যর্থ হয়ে মুখোশধারী একজন দুর্বৃত্ত তার দিকে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

গুলিতে ফারুক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী বলেন, ‘ফারুকের তলপেট ও হাঁটুতে গুলি লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।’ বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবীবুর রহমান বলেন, ‘সন্ত্রাসীরা ওই যুবককে তুলে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!