× UCB Sticker Card
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:৩৬ এএম

এবার কি বড় মূল্যায়নের পালা

আলোচনায় বিএনপির সালেহ খসরু

সিলেট ব্যুরো

প্রকাশিত: জুন ১৬, ২০২৬, ০৫:৩৬ এএম

আলোচনায় বিএনপির সালেহ খসরু

সিলেট বিএনপির ত্যাগী রাজনীতিক হিসেবে পরিচিত সালেহ আহমদ খসরু। তিনি মহানগর বিএনপির সাবেক সহসভাপতি এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক। দীর্ঘদিনের রাজনৈতিক ‘ত্যাগের’ পর এবার তিনি বড় কোনো মূল্যায়নের পুরস্কার পেতে যাচ্ছেন, এ নিয়ে সিলেটজুড়ে চলছে জোর আলোচনা।

সালেহ আহমদ খসরুর বিগত সরকারের আমলে দলের কঠিন সময়ে তিনি রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আন্দোলন করতে গিয়ে একাধিকবার মামলা, হামলা ও নানামুখী রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়েছে তাকে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়কের দায়িত্বে থাকায় দলীয় নেতাকর্মী এবং বীর মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত রাখতে তার ভূমিকা ছিল অনন্য। ফলে তৃণমূলের মাঠপর্যায়ের কর্মীদের কাছে তার গ্রহণযোগ্যতা ও শ্রদ্ধা অত্যন্ত গভীর।

কেবল রাজনৈতিক মাঠেই নয়, সিলেটের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনেও সালেহ আহমদ খসরুর রয়েছে সরব এবং প্রশংসনীয় পদচারণা। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্যিক সংগঠনের সাথে যুক্ত থেকে তিনি সিলেটের কৃষ্টি ও সংস্কৃতি বিকাশে দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছেন।

সম্প্রতি তিনি দেশের অন্যতম প্রধান জ্বালানি প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালক হিসেবে তিনি মনোনীত হন।

একদিকে রাজপথের ত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেওয়া, অন্যদিকে সাহিত্য-সংস্কৃতি ও করপোরেট অঙ্গনে দক্ষতার স্বাক্ষরÑ সব মিলিয়ে সালেহ আহমদ খসরু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। তৃণমূল নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি, এবার যেন এই নেতাকে তার দীর্ঘ রাজনৈতিক অবদানের যথাযথ মূল্যায়ন করা হয়।

সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য রোমান আহমদ রাজু বলেন, তার মতো নেতারা পরিশ্রম করেছেন বলে বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতায়। তাদের মূল্যায়ন করা মানে দলের জন্য পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া।

মহানগর বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি বলেন, একজন সৎ, ভালো মানুষ হিসেবে তার জুড়ি মেলা ভার। দলের স্বার্থে তাকে মূল্যায়ন করা উচিত।

জানতে চাইলে সালেহ আহমদ খসরু বলেন, আমি কখনো পদের মোহে বা ব্যক্তিস্বার্থের জন্য রাজনীতি করিনি। শহিদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলের প্রতিটি কঠিন সময়ে রাজপথে থাকার চেষ্টা করেছি। দল ও বীর মুক্তিযোদ্ধারা আমাকে যে সম্মান দিয়েছেন, তাতেই আমি কৃতজ্ঞ। তবে দল যদি মনে করে আমাকে দিয়ে কোথাও দেশ ও দলের প্রয়োজন মিটবে, সেখানে কাজ করার সুযোগ দেওয়া হয়, আমি অতীতের মতো সব সময়ই নিজের সর্বোচ্চটা দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করব।

রূপালী বাংলাদেশ

Link copied!